
মোঃ শাখাওয়াত হোসেন সোহান : শুক্রবার (৭ আগস্ট) থেকে শনিবার (৮ আগস্ট ) দুই দিনের সরকারি সফরে রাজবাড়ী জেলায় আসছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর। সফর কালে তিনি জেলার বিভিন্ন উপজেলায় এডিপির উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন, মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী উপদেষ্টার দুই দিনের সফরের প্রথম দিন ৭ আগস্ট (শুক্রবার) সকাল ৮ টায় ঢাকার বাসভবন থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে গোয়ালন্দ উপজেলার উদ্দেশে যাত্রা। সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলায় এডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও সামগ্রী অনুদান বিতরণ করবেন। সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। দুপুর ১২ টায় গোয়ালন্দ থেকে রাজবাড়ী সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা। দুপুর ১ টায় জুমার নামাজ ও মধ্যহ্নভোজ। বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রাজবাড়ী জেলা ও সদর উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। বিকেল ৪ টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদে এডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ। বিকেল ৫ টায় রাজবাড়ী জেলা পরিষদের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান। সন্ধ্যা ৭ টায় পাংশা উপজেলার উদ্দেশে যাত্রা। সন্ধ্যা সাড়ে ৭টায় পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা। রাত সাড়ে ৮টায় পাংশায় নিজ বাসস্থানে রাত্রিযাপন।
দ্বিতীয় দিন ৮ আগস্ট (শনিবার) সকাল ১০ টায় পাংশা উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। দুপুর ১২ টায় পাংশা উপজেলা পরিষদে এডিপির উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ। দুপুর ১ টায় নামায়ের বিরতি ও মধ্যহ্নভোজ। দুপুর দেড় টায় কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে যাত্রা। দুপুর ২টায় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপস্থিতি ও সেখানে এডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ। দুপুর আড়াই টায় কালুখালী উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। বিকেল ৪টায় কালুখালী উপজেলা থেকে বালিয়াকান্দি উপজেলার উদ্দেশে যাত্রা। বিকেল সাড়ে ৪ টায় বালিয়াকান্দি উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। বিকেল ৫টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদে এডিপির উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ। সন্ধ্যা ৭টায় বালিয়াকান্দি থেকে ঢাকার উদ্দেশে যাত্রা। রাত সাড়ে ১২ টায় ঢাকায় নিজ বাসভবনে পৌঁছানোর মধ্য দিয়ে সফর সমাপ্তি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে উপদেষ্টার সরকারি ভ্রমণসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শেখ মেহেদী ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ রফিয়াদ রাহী অর্ণব এবং সফরসঙ্গী মোঃ মাজহারুল ইসলাম।
উপদেষ্টার এ সরকারি সফর সফলভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
