রাজবাড়ীতে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

রুবেলুর রহমান : রাজবাড়ী সদর হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ও এ্যান্টিভেনামের অভাবে এক যুবক মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ইউসুফ আলী, আরিফ খান, শরিফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল শুধু নামেই কাজে না। এখানে ভাল ডাক্টার ও ওষুধ পাওয়া যায়। দ্বায়িত্ব অবহেলার কারণে গত ৭ আগষ্ট হৃদয় নামে এক সাপে কাটা যুবকের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে আনা হলেও এ্যান্টিভেনাম না দিয়ে ফরিদপুর পাঠানো হয়। পরে ওই যুবক মারা যায়। এরকম অনেক ঘটনা আছে। সাধারন সমস্যা নিয়ে এখানে আসলে ফরিদপুরে রেফার্ড করা হয়। এ দ্বায়ভার হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের। ফলে তাদের এ দ্বায়িত্ব থেকে সরিয়ে ভাল কর্মকর্তাদের নিয়োগ এবং ভাল মানের চিকিৎসা সেবার ব্যবস্থার দাবি জানানো হয়।
এদিকে এ্যান্টিভেনাম না থাকার অভিযোগ মিথ্যা দাবি করে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান বলেন, তাদের অভিযোগ মিথ্যা। হাসপাতালে পর্যাপ্ত এ্যান্টিভেনাম রয়েছে, যা জরুরি বিভাগে সংরক্ষণ করা। আশঙ্কাজনক অবস্থায় সাপে কাটা রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমত তার প্রয়োজন ছিল আইসিইউ সাপোর্ট। যে কারণে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছিল। কিন্তু দূর্ভাগ্যেবশত কারণে সে মারা যায়। আর হাসপাতালের অব্যবস্থাপনা বিষয়টি মানুষের মনগরও কথা। যার কোন ভিত্তি নাই।