রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে রাজবাড়ী প্রেসক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন, সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও শেরেবাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এবং স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কেক কেটে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।