
শেখ মামুন : বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের প্রশিক্ষণের উদ্দেশ্যে চীন যাত্রা করেছে। অ্যাক্রোবেটিক দলের ২০সদসের একটি টিমের দুই মাসের প্রশিক্ষণের উদ্দেশ্যে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক সেন্টার রাজবাড়ী থেকে বাসযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ করে। এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন অ্যাক্রোবেটিক দলের প্রশিক্ষণার্থীদের শুভ কামনা জানান। দুই মাসের প্রশিক্ষণ কোর্সে ২০সদসের মধ্যে একজন প্রশিক্ষক, একজন সহকারী প্রশিক্ষক, ৫জন বালিকা ও ১২জন বালক রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক সেন্টারে মোট ৬০জন অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়ে থাকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির একমাত্র অ্যাক্রোবেটিক সেন্টার রাজবাড়ীতে অবস্থিত।
