রাজবাড়ীতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৯ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ মাস আগে


স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০টি ওয়ারেন্টভূক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ী থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মোঃ হৃদয় শেখ, পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে মোঃ ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মন্ডলের স্ত্রী সুমি বেগম, চর লক্ষীপুর গ্রামের মৃত আদু মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, চর লক্ষীপুর গ্রামের রহমানের ছেলে বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থার গ্রামের মোঃ ফজের আলীর ছেলে মোঃ আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মোঃ সোহেল মোল্লা, খানখানাপুর গ্রামের মোঃ খোরশেদ সেখের ছেলে মোঃ রাসেল সেখ, খানখানাপুর (বালিয়াডাঙ্গী) গ্রামের খোরশেদ শেখের ছেলে রাসেল শেখকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বুধবার গ্রেপ্তারকৃত আসামীগণকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।