
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধারসহ মোঃ মামুন ওরফে আনিচ প্রামানিক (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার তেনাপেচা গ্রামের মৃত ইয়ার আলী প্রামানিকের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই আনিচুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানা এলাকায় বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার সময় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার কাঁচরন্দ গ্রামের শিবু ডাক্তারের বাঁশ বাগানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন ওরফে আনিচ প্রামানিককে গ্রেপ্তার করেন। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
