রাজবাড়ীতে ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মোঃ শিপন ফকির (৪৮), ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (৩৫)।
শনিবার (২৯ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাজাবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাজ্জাদ টেলিকম দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শিপন ফকির ও মোঃ সোহেল মোল্লাকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।