
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল এবং বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি দেলওয়ার হোসেন সহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কোনাগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ ইলিয়াস, সাধারণ সম্পাদক গাড়াকোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাকসাডাঙ্গী জামে মসজিদের মুয়াজ্জেন মাওলানা শাহিন, কোষাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রজব আলী এবং প্রচার সম্পাদক মোঃ আকরাম হুসাইন।
সভায় দেশ ও জাতির উন্নয়ন, নিরাপত্তা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় এলাকার বিভিন্ন পেশার মানুষসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নবগঠিত নারুয়া শাখার কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দেশ ও জাতির কল্যাণে তাঁদের কার্যক্রম সফল হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
