
সিরাজুল ইসলাম : শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবজিৎ কুমার দাশ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসাইন ও উদ্ধব কুমার সাহা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস
প্রমুখ।
বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসবে তাদের স্বপ্ন ও সাহসের পথে সমাজকে পাশে থাকতে হবে।
