পাংশায় একটি আধুনিক কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয় সংসদে উপস্থাপন করলেন এমপি হারুন-অর রশিদ

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে সংশোধনী যুক্ত করে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ, পাংশায় একটি আধুনিক কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয় সংসদে উপস্থাপন করেছেন।
সংসদে বক্তব্যে বলেন, পাংশায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের তরুণ সমাজ আধুনিক তথ্যপ্রযুক্তি ও হাতে-কলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় মূল প্রস্তাবের সঙ্গে পাংশা উপজেলার নাম সংযোজন করে সংশোধনীসহ প্রস্তাবটি গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।