রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ (অক্টোবর/২০২৬) কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশ লাইন্স রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্টে ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মীর মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যবৃন্দ সুষ্ঠু রুপে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। পুলিশ সুপার টিআরসি প্রার্থী এবং তাদের অভিভাবকগণের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পরিবারের কোন সদস্য যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
এসময় নিয়োগ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।