রাজবাড়ীতে আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

রুবেলুর রহমান : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আওয়ামী আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিদিনের মত রাজবাড়ী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকর্মীরা রাজপথে আছে এবং আগামীতেউ রাজপথে থেকে তাদেরকে একইভাবে মোকাবেলা করা হবে।