রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড-মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মীর মনির হোসেন। প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সুপার অফিসারসহ পুলিশ সদস্যের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন ও টার্ন আউট এর উপর ভিত্তি করে পুরষ্কৃত করেন।
রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সামগ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বিষয় সমূহ মনোযোগ সহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন। উক্ত কল্যান সভায় বিভিন্ন মানদন্ড ও উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ রাজবাড়ী জেলা পুলিশের বিভিন্ন পদ-পদবির অফিসার, ফোর্স ও গ্রামপুলিশের মধ্যে পুরস্কার প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়, রাজবাড়ী’র সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠিত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ, রাজবাড়ী’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।