দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো তরুণী ॥ বাড়িওয়ালী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (6, -1); aec_lux: 142.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সিরাজুল ইসলাম : দেশের বৃহত্তম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি হয়ে যৌনপেশার নরক থেকে পালিয়ে বাঁচলেন ১৬ বছর বয়সী এক তরুণী। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে যৌনপল্লির বাড়িওয়ালী কোহিনূর (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
গত সোমবার রাত নয়টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েটিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানাযায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে এক দালাল। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেয়। এখানে আসার পর তার কাছ থেকে স্বর্নের কানের দুল খুলে রাখে বাড়িওয়ালি কোহিনূর বেগম। এসময় সে বুঝতে পারে তাকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। তখন যৌনপেশার নরক থেকে রক্ষা পেতে সেখানে থেকে সোমবার রাতে দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মেয়েটি জ্ঞান হারালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কিশোরীর পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু পাচার আইনে মামলার কোহিনূর বেগমকে মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।