গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন জাসমিন আহম্মেদ

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন জাসমিন আহম্মেদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। এ-সময় বিদ্যালয়ের শিক্ষকরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান।
দায়িত্ব গ্রহন কালে তিনি জানান, আমি রাজশাহী থেকে বদলী হয়ে এখানে এসেছি এটা সরকারি চাকরির একটা অংশ। তবে আগামী দিনগুলোতে এই স্কুলের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এই বিদ্যালয়ের মানোন্নয়ন, শৃঙ্খলা এবং সর্বোপরী এই বিদ্যালয়ের ফলাফল যাতে ভালো হয় সেই লক্ষ্যে কাজ করতে চাই। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। সেজন্য গোয়ালন্দ উপজেলার সকল শ্রেনীর মানুষের সহযোগিতা কামনা করি। সবার সুপরামর্শ এবং সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করে যেতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল্লাহ মাসুম, মেজবাহ উদ্দিন, মোঃ আবদুল বাতেন নোমান সহ অন্যান্যরা।