মাছপাড়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের মৃত চাঁদ আলী মোল্লার ছেলে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় পাংশা বাজার থেকে পাংশা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পাংশা থানার ২০২৫ সালের স্প্রেশাল পাওয়ার এক্টের মামলার আসামী মোন্তাজ উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাছপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে গ্রেপ্তার করে বিকেলে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।