পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও পাংশা বাজার বণিক সমিতির দীর্ঘ ২৫ বছরের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪ তম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা রাতে পাংশা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ের সামনে বণিক সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাদঁ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন মন্ডল, মরহুম আব্দুল আজিজ সরদারের ছেলে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, এছাড়াও বাজার বণিক সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ, পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী।
এ সময় বাজার বণিক সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ীবৃন্দ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।