ওয়ার্কার্স পার্টির নেতা কম. সুকুমার মন্ডল আর নেই

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোয়ালন্দ উপজেলা সম্পাদক ও রাজবাড়ী জেলা কমিটির সদস্য কমরেড সুকুমার মন্ডল (৬০) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে পারিবারিক শ্বশানে শেষ কৃর্ত্য অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের নগর রায়ের পাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কমরেড সুকুমার মন্ডলের মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুর সদস্য কমরেড জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক অরুণ কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
কমরেড সুকুমার মন্ডলের মৃত্যুতে শোক জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশাররফ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।