সাপে কাটলে রোগীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই :কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম সরবরাহ রয়েছে

লেখক:
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম বা বিষ প্রতিষেধক সরবরাহ রয়েছে। তাই সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত জুলাই মাসে ১৩ জন ও আগস্ট মাসে ২ জন সাপে কাটা রোগী ভর্তি হয়। তারা প্রত্যেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।
সাপে কাটলে ভয় না পেয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আহ্বান জানানো হয়েছে, হাসপাতালে পর্যাপ্ত ইনজেকশন বা এন্টিভেনম মজুদ রয়েছে।ওঝার কাছে সময় নষ্ট নয় বৈদ্যের কাছে সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। সাপে কাটলে রোগীকে শান্ত রাখতে হবে। আক্রান্ত স্থান নড়াচড়া কম করতে হবে,ব্লেড দিয়ে কাটা যাবে না ক্ষতস্থানে। দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।
ডা. ইসরাত জাহান উম্মন আরো বলেন, যে সমস্ত কৃষকেরা মাঠে কাজ করেন বিশেষ করে পাটের ক্ষেত, ধান ক্ষেত ও ঘাস ক্ষেতে তারা গাম বুট, ও হাতে গ্লাভস পরিধান করতে পারেন এবং ঘাস ক্ষেতে কাজ করলে লাঠি দিয়ে ঘাস নাড়াচাড়া করে নিলে সাপ থাকলে পালিয়ে যাবে।