রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক এক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযানে ২৫ পিচ ইয়াবা উদ্ধারসহ মোঃ আনিছুর রহমান খা (২৮) নামে একজন আসামীকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর গ্রামের হাফিজুল ইসলাম খার ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার টিম কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১০ আগস্ট বিকেল সাড়ে ৩টার সময় রাজবাড়ী সদর থানার আলাদিপুর (ডুলিপাড়া) গ্রামের মোঃ মোশারেফের বাড়ীর সামনে ইটের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আনিছুর রহমান খার দখল থেকে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এসআই আনিচুজ্জামান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলার দায়ের করা হয়েছে।