আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি : গোয়ালন্দ টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা : পালানোর সময় ঘাতক গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা ৩ হাজার টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার মোঃ জাবেদ আলীর ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

শনিবার (৮ আগষ্ট) সকাল ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় উপজেলার কুমড়া কান্দি এলাকার মল্লিক পাড়ার মন্জু’র ছেলে কামরুল ইসলাম পেটে ছুরিকাঘাত করে শহিদুল ইসলাম হিরার । এ সময় রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পরে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন টাকা না দেওয়ায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, সেই ক্ষোভ থেকেই তাকে ছুরি দিয়ে আঘাত করে। হত্যায় ব্যবহৃত ছুরিটি সে হীরার বাসা থেকেই নিয়েছিল। তবে পাওনা টাকা মাদকের কিনা সে বিষয় জানা যায়নি। তদন্ত করে এ বিষয়ে জানা যাবে।
তিনি আরও বলেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। নিহত শরিফুল ইসলাম হীরার স্ত্রী সামছুন নাহার মুক্তা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেলা ১২ টায় গোয়ালন্দ ছোট ভাকলা এলাকা থেকে হত্যাকারী কামরুল ফকির (৩৫) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি কামরুল ইসলামকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হলে রাজবাড়ী সিজেএম কোর্টের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন এর আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলাটি তদন্তাধীন।