
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ বলেছেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যুদের জায়গা হবে না। নেতাকর্মীরা কোন মাদক ব্যবসায়ী, তাদের সেল্টারদাতা, সন্ত্রাসীদের সাথে থাকবে না।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে বালিয়াকান্দি সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া ও প্রভাষক মাসুদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ আসলাম মিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, উপজেলা কৃষকদলের আহবায়ক মহসীন খান, সদস্য সচিব শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মন্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকীব বিল্লাহ প্রমুখ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
