বালিয়াকান্দিতে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা তরুণ দলের সভাপতি মোফিজুর রহমান মফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা তরুণ দলের সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা তরুণ দলের সদস্য মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল হাসান স্বদেশ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা তরুণ দলের সভাপতি মোফিজুর রহমান মফিজ বলেন, “অতি দ্রুতই বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে তরুণ দলের কমিটি গঠন করা হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।