
আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাইমুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য। কৃষি, শিল্প ও সেবা খাতে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে । বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে উৎপাদনশীল কাজের সাথে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, বিএনপি নেতা আজমীর হোসেন খাঁন, আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, কৃষক, উদ্দ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা। সভা শেষে দেশের সার্বিক কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়।
