রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে দুবৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
শনিবার সকালে পরিদর্শন শেষে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবি এম মঞ্জুরুল আলম দুলাল এ দাবি করেন। এ সময় তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদি শক্তি গভীর রাতে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। তারা বাইরের সাইবোর্ড ও লোহাড় গেটের ব্যাপক ক্ষতি করলেও তালা ভেঙ্গে ভিতরে যেতে পারেনি। তারা চেষ্টা করেছিল বিএনপি কার্যালয়কে সম্পন্ন পুড়িয়ে দেওয়ার।
তিনি আরো বলেন, এটা বিএনপির জন্য অস্তিত্বের ব্যাপার জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানায়, সেই সাথে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, গাজী আহসান হাবিব, এ মজিদ বিশ্বাস, আকমল হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু বলেন, রাজবাড়ীর শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে কুচক্রিমহল। এসকল দুস্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ৪৮ ঘন্টার মধ্যে এই দূস্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানাই। যারা ঘটনা ঘটিয়েছে তাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবেলা করার মত সাহস তাদের নাই। এরা চোরাগোপ্ত গুপ্ত ঘাতক। রাজবাড়ীর রাজনীতিকে নষ্ট ও উন্নয়ন বাধাগ্রস্থ করতে সহ পরিবেশ নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ৪৮ ঘন্টার মধ্যে এই দূস্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানাই। যারা ঘটনা ঘটিয়েছে তাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবেলা করার মত সাহস তাদের নাই। এরা চোরাগোপ্ত গুপ্ত ঘাতক। রাজবাড়ীর রাজনীতিকে নষ্ট ও উন্নয়ন বাধাগ্রস্থ করতে সহ পরিবেশ নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, খবর পেয়ে আমরা ছুটে আসি। আগুন দিয়ে জেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে কার্যালয়ের অনেক ক্ষতি হয়েছে। দুস্কৃতকারীদের চিহিৃত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের কেয়ার টেকার আতর আলী বলেন, শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত পাহাড়া দেওয়ার পর আমি বাড়িতে যাই। সকালে এসে দেখি বিএনপি কার্যালয়ের সামনের গেটে আগুন দেওয়া হয়েছে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, বিএনপি অফিসের অগ্নিকান্ডের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করে সকলে মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে আইনী পদক্ষেপ নিলে ভালো হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের আইনের আওতায় আনা হবে।