মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া পদ্মায় যৌথ অভিযান

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে দৌলতদিয়া নৌপুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী বিন্দু। এসময় তারা ২৫০০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২৫ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।