হাবাসপুরে ওয়ার্ড সভাপতির সাথে অশোভন আচরণের প্রতিবাদ ইউনিয়ন বিএনপি’র

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মো: খোকন খানের সাথে অশোভনীয় আচরন করায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছেন হাবাসপুর ইউনিয়ন বিএনপি।
রবিবার বিকালে হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে হানাহানি করার পায়তারা করছে, আমরা এ ফাঁদে পা দিব না।
গত দিনে আমার এই ওয়ার্ডের সভাপতি খোকন খানের সাথে যে অনাকাংক্ষিত ঘটনা ঘটিয়েছে আমি তার ত্বীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি বলতে চাই নির্বাচনকে সামনে রেখে আমার নেতাকর্মীরা কেউ কোন রকম ফ্যাসাদে জড়াবেন না।
একজন শিক্ষক হয়ে সিরাজুল ইসলাম যে কাজ করেছেন তা মোটেও উচিৎ হয়নি, তিনি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কিনা বিষয় টা আমরা ক্ষতিয়ে দেখব। এ সময় উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুঁজ্জাত আলাী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো: বশির উদ্দিন মাষ্টার, মাসুদ রানাসহ বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।