

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক প্রচারণা শুরু করেছে।
ইতিমধ্যে উঠান বৈঠক, মতবিনিময়, শুভেচ্ছা বিনিময়, উন্নয়ন, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে জনগণকে আশ^স্থ করছেন। সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অব্যাহত রেখেছেন। এদের মধ্যে রয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল ওহাব মন্ডল, নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্লা, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী মন্ডলের নাতি ও সাবেক চেয়ারম্যান সায়েদুর রহমান চুন্নুর ভাতিজা মোঃ আকিদুজ্জামান সেলিম, মোঃ আব্দুল হক। এছাড়াও প্রার্থী হিসেবে ইতিমধ্যে নানা ধরণের কার্যক্রম পরিচালনা করছেন, নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রয়াত শিক্ষক আমিরুল ইসলাম দুলালের ছেলে তরিকুল ইসলাম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ নুরুল ইসলাম মাঠে রয়েছেন।
