রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবী সহযোগি সংগঠনের

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুবৃত্তরা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী অফিস পরিদর্শন সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান। কার্যালয়টি পরিদর্শন করেছেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, গাজী আহসান হাবিব, এ মজিদ বিশ্বাস, আকমল হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য মঞ্জুর হোসেন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক খন্দকার মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রনজু আহম্মেদ, আবুল হোসেন অপু, ভারপ্রাপ্ত এসএম ফারুক, সদর উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আজাদ চৌধুরী, রাজবাড়ী পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোজাহার উদ্দিন বাবলা, জেলা জিয়া মঞ্চের সদস্য শফিকুজ্জামান সুমন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, জিয়া মঞ্চ, ছাত্রদল সহ অন্যান্য সহযোগি সংগঠছনের নেতাকর্মীরা।
তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে ভারতে অবস্থান করছে। তার দোসররা সারাদেশে জ¦ালাও পোড়াও সহ বিভিন্ন ধরণের নাশকতা সৃষ্টির পয়তারা করছে। সরকারের সাফল্যে ঈর্শান্বিত হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাসের মতো পথ বেছে নিয়েছে। আমরা শান্তি প্রিয় রাজবাড়ীকে অশান্ত করার চেষ্টাকারীদের ষড়যন্ত্র সফল হতে দিবো না।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু বলেন, আমরা জরুরী একটি সভা ডেকেছি। সভায় আইনগত পদক্ষেপ গ্রহণ করাসহ অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কর্মসুচি সহ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিবো।