পাংশায় বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাংশা থানার এসআই নাসিরুজ্জামান, এসআই অনিক কুমার গোপ, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানা এলাকা থেকে ২ টি জিআর ও ১ টি সিআর ওয়ারেন্টভূক্ত আসামী পাংশা উপজেলার রঘুননাথপুর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন, কুলটিয়া গ্রামের মৃত কালাম মন্ডলের ছেলে তরিকুল ইসলাম ওরফে তারিক (২১), নাছনা মোরাদপুর গ্রামের মোঃ আকবর আলী মন্ডলের ছেলে মোঃ লুৎফর রহমানকে নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।