রাজবাড়ী শহরের বিনোদপুর থেকে আটক ৪ মাদকসেবীর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী বিনোদপুর থেকে আটক ৪জন মাদকসেবীকে মোবাইল কোর্টের অভিযানে ৪জনকে কারাদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আরিফুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানার বিনোদপুর এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে মাসুদ সরদার (২১), চর লক্ষীপুর গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে শাহরিয়ার শাহেদ অমিত (২১), পশ্চিম ভবদিয়া গ্রামের মোঃ আনোয়ার মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (২০), উড়াকান্দা গ্রামের ইসমাইল সরদারের ছেলে মোঃ রফিক (২১) এর দেহ তল্লাশি কালে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক মাসুদ সরদার ও শাহরিয়ার শাহেদ অমিতকে তিন দিনের এবং মোঃ রেজাউল করিম ও মোঃ রফিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক কে নগদ ১০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।