
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব আবারও বেড়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে ওয়ার্ডবাসী। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় গোয়ালন্দ পৌরসভার প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ডে ওয়ার্ডেমশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
গত রবিবার ( ২২ নভেম্বর) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ফিগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয়। এর মধ্যে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ দেওয়া হবে।
এ-সময় পরিদর্শক নুর আলম মিয়া জানান, এখন থেকে সপ্তাহে তিনদিন করে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ফিগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হবে। এক্ষেত্রে অঞ্চল ভেদে এটা করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফুল হুদা বলেন, মশা নিধনের প্রক্রিয়াটি একটি চলমান কাজ। কিন্তু আমরা সেই প্রক্রিয়াটি আরও গতিশীল করেছি এবং স্প্রে এর দিন বৃদ্ধি করেছি। তিনি আরও বলেন, পৌবাসীকে মশার যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ দেওয়া হচ্ছে এবং নগর বাসীকে মশার যন্ত্রণা থেকে রক্ষা করতে মশক নিধন কার্যক্রম নিয়মিত চলবে।
