
শহর প্রতিনিধি : রাজবাড়ীতে যাত্রীর হাতে কাগজ ধরিয়ে দিয়ে কানের দুল নিয়ে উধাও হয়েছে গাড়ির চালকবেশের এক প্রতারক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে। রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ও স্টেশন মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতারনা শিকার ওই যাত্রী রাজবাড়ী সদরের শ্রীপুর এলাকার বাসিন্দা।
তিনি জানান, ভাটিয়াপাড়া ট্রেনে বেশপুরে যেতে দুপুর ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন আসেন। টিকেট কাউন্টারে গিয়ে জানতে পারেন ট্রেনটি কালুখালী পর্যন্ত যাবে। তখন পাশ থেকে একটি লোক বলে তিনি গ্রামীন ব্যাংকের গাড়ি চালায়, ওই দিকেই যাবেন। সাথে তার ম্যাডাম আছে, চাইলে তিনিও যেতে পারেন। ভাড়া হিসেবে ১০০ টাকা দাবি করেন। তখন তার সাথে আরও একজন মানুষ ছিল। একজন গাড়ি আনার কথা বলে চলে গেলে অন্যজন বলেন আপ গাড়ি তো ব্যংকের, কম্পিউটার আছে। আপনার কাছে স্বর্ণের কিছু থাকলে বেজে উঠবে। তাই কিছু থাকলে খুলে কাগজে পেচিয়ে রেখে দেন। এভাবে কয়েবার বলার পর কানের দুল খুলে টিস্যু দিয়ে পেচিয়ে ব্যাগে রেখেছেন। তখন ওই লোকটি একটি সাদা কাগজ বের করে তার হাতে দিয়ে বলে আপা এটার ভেতরে রাখেন। পরবর্তীতে তিনি নিজেই তার কানের দুল ওই লোকের হাতে দিয়ে দেন। এরপর সে কাগজ পেচিয়ে তার হাতে দিয়ে বলেন এখন ব্যাগের মধ্যে রেখে দেন। এরপর সে পানি আনার কথা বলে চলে যায়। কিছু সময় পর কাগজ বের করে খুলে দেখেন কানের দুল নাই, আছে শুধু কাগজ। এ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং বিচার চান।
রাজবাড়ী রেলওয়ে থানার এএসআই রোজিনা আক্তার জানান, মৌখিক ভাবে বিষয়টি জেনে সিসি টিভি ক্যামেরা চেক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
